ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইড নির্গত হওয়ায় শনিবার ১৮ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। সেখানে এখনো আটকা পড়ে থাকা আরো পাঁচজনকে বের করে আনতে উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভির খবরে বলা হয়, শুক্রবার গ্যাস নির্গতের ঘটনার পর চংকিং নগরীর দিয়াওশুইডং কয়লা খনিতে ২৪ জন খনি শ্রমিক এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় জরুরি উদ্ধার কমান্ড সদরদপ্তরের উদ্ধৃতি দিয়ে সিসিটিভি জানায়, শনিবার সকাল পর্যন্ত একজনকে জীবিত এবং ১৮ জনকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়েছে।
সিসিটিভির খবরে বলা হয়, শ্রমিকরা ভূগর্ভস্থ খনির সরঞ্জামাদি ভেঙ্গে সরিয়ে নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খনিটি দুই মাস ধরে বন্ধ ছিল।
এদিকে, চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তদন্ত কর্মকর্তারা এ দুর্ঘটনার কারণ জানতে কাজ করছে।
বার্তা সংস্থাটি জানায়, এরআগে ২০১৩ সালে ওই খনিতে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। দূর্বল ব্যবস্থাপনার কারণে চীনে খনি দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat