ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-০২
  • ৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা, জেলার লালমোহন উপজেলায় আজ দুপুর ১টায় ২ হাজার ৪’শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসয়সিক সার ও উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ কৃষকদের হাতে তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে মোট সাড়ে ১০ মেট্রিক টন উন্নত জাতের বীজ এবং ৪৪ দশমিক ৭০ মেট্রিক টন রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির অনুকূলে হাইব্রিড বোরো ধান, গম, ভ’ট্রা, সরিষা, সূর্যমূখী, চীনাবাদাম, মুগডাল, টমেটো, মরিচ ও পেঁয়াজের জন্য এসব বীজ-সার দেয়া হয়েছে। একজন কৃষককে সর্বোচ্চ ২০ কেজি ডিএপি সার ও সর্বনি¤œ ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া বীজের ক্ষেত্রে একজন পেয়েছে সর্বোচ্চ ২০ কেজি ও নি¤েœ আড়াইশ গ্রাম বীজ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, সরকার যথাসময়ে সঠিকভাবে কৃষকদের মাঝে সার-বীজ পৌঁছে দিচ্ছে। যার ফলে আমাদের কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান অনুষ্ঠানে সভাপতিত্ব¡ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম শাহাবুদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোকলেসুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat