ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-০১
  • ৯৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু জাতীয় টার্গেটবল প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। হ্যান্ডবল, ভলিবল ও বাস্কেট বলের সমন্বয়ে গড়া নতুন খেলা টার্গেটবল। দু’পাশে দু’টি করে বাস্কেট থাকে। যেখালে গোল করলেই পাওয়া যায় পয়েন্ট। পুরুষদের ১৬টি ও নারীদের ৮টি দল নিয়ে আজ মঙ্গলবার শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় টার্গেটবল প্রতিযোগিতা। শেখ রাসেল রোলার স্কেটিংয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির, এআইজি শরীফ মোস্তাফিজুর রহমান, টার্গেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ জামান খান কবির ও সাধারণ সম্পাদক দীন ইসলাম ও উপস্থিত ছিলেন।
প্রথম দিনের খেলায় পুরুষ বিভাগে নেত্রকোনা ২-০ পয়েন্টে শেখ রাসেল একাডেমিকে ও পুলিশ ৪-০ পয়েন্টে এফসি বি-বাড়িয়াকে হারায়। অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশ আনসার ১৬-৬ পয়েন্টে পরান মখদুমকে হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat