ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-০১
  • ৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান, জেলায় আজ অগ্নিকান্ড নির্বাপন, ভূমিকম্প হলে করণীয় ও উদ্ধার বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর আয়োজনে পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গনে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, নির্বাহী কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহকারী পরিচালক মো. কামাল উদ্দীন ভূঁইয়া, ষ্টেশন অফিসার মো. ইসলাম হোসেনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উপস্থিত ছিলেন।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মিরা পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারিদের অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা এয়ার জাম্পিং প্যাক, রুফ স্ল্যাইডিং, অটো স্কেপ, গ্যাসের বোতল থেকে সংঘটিত আগুন নিভানো ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat