ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-৩০
  • ৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার লড়াইয়ে পরাজিত হওয়ার পর এই প্রথম টিভি সাক্ষাতকারে রোববার ইঙ্গিত দিয়ে বলেছেন, তিনি জো বাইডেনের কাছে কখনো পরাজয় মেনে নেবেন না এবং ব্যাপক ভোট জালিয়াতির ব্যাপারে তার অভিযোগ প্রত্যাহার করবেন না। খবর এএফপি’র।
ট্রাম্প সাক্ষাতকার দেয়ার সময় ফক্স নিউজের ম্যারিয়া বর্টিরোমোকে বলেন, ‘ভোট জালিয়াতির দাবির বিষয়ে আমার মনোভাব পরিবর্তন করা একেবারে অসম্ভব। এ ব্যাপারে ছয় মাসের মধ্যে ও আমার মনোভাব পরিবর্তন হবে না।’
ভোট জালিয়াতির দাবির পক্ষে আবারো কোন প্রমাণ তুলে না ধরে তিনি করে বলেন, ‘এটি পাতানো নির্বাচন ছিল। এ নির্বাচন একেবারে জালিয়াতিপূর্ণ ছিল।
তিনি বলেন, ‘আমরা খুব সহজে এ নির্বাচনে জয়লাভ করেছি।’
৪৫ মিনিটের ওই সাক্ষাতকার নির্বাচনে জালিয়াতির ব্যাপারে যুক্তিহীন দাবির পক্ষে একেবারে একপেশে ছিল। আর এটি ছিল ৩ নভেম্বরের নির্বাচনের পর টেলিভিশনকে দেয়া ট্রাম্পের প্রথম সাক্ষাতকার।
মার্কিন নির্বাচনের যথাযথ প্রক্রিয়া প্রশ্নে ট্রাম্পের নজিরবিহীন আক্রমণ সত্ত্বেও তার লিগ্যাল টিম এখন পর্যন্ত আদালতে কোন যুক্তিযুক্ত প্রমাণ হাজির করতে পারেনি।
নির্বাচনে জালিয়াতির অজুহাত তুলে দেশের আদালতে একের পর এক মামলা করলেও বিচারকরা এসব মামলা নাকচ করে দেন। সর্বশেষ পেনসিলভানিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে যুক্তিহীন মামলা করায় তিরস্কার করে তা নাকচ করে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat