ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-২৯
  • ৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের করা আরেক নির্বাচনী মামলা খারিজ করে দিয়েছে।
এ কারণে নির্বাচনের ফলাফল উল্টো দেয়ার ট্রাম্পের দুঃসাধ্য হয়ে ওঠা অপচেষ্টা আরো খাটো হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
একজন রিপাবলিকান সমর্থক ডাকযোগে আসা ভোট বাতিল অথবা সকল ভোট ফেলে দিয়ে রাজ্যের আইনসভার ওপর বিজয়ী নির্ধারণের অনুমতি চেয়ে আবেদন করে।
এদিকে এ রাজ্যে ডেমাক্রেট প্রার্থী জো বাইডেন ৮১ হাজার বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং ইতোমধ্যে ফলাফল সার্টিফাই করা হয়ে গেছে।
আদালত সর্বসম্মতভাবে উভয় দাবি খারিজ করে দিয়েছে।
এর আগে ফেডারেল আদালতও নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে ট্রাম্প যে অভিযোগ করেছিলেন তা খারিজ করে দেয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে ট্রাম্প অব্যাহতভাবে অভিযোগ করে আসছেন। এমনকি তিনি তার এ অভিযোগ থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন।এছাড়া পরাজয় স্বীকার না করার বিষয়েও এখনও অটল অবস্থানে রয়েছেন।
ট্রাম্প বৃহস্পতিবার প্রথমবারের মতো বলেছেন, আগামী ১৪ ডিসেম্বর ইলেক্টোরাল কলেজ ভোটে আনুষ্ঠানিকভাবে বাইডেনের বিজয় নিশ্চিত হলেই তিনি হোয়াইট হাউস ত্যাগ করবেন।
কিন্তু শুক্রবার টুইট করে তিনি বলেছেন, বাইডেনের পাওয়া হাস্যকর ৮ কোটি ভোট জালিয়াতি করে নেয়ায় তিনি পাননি। এই ভোট পেতে জালিয়াতির আশ্রয় নেয়া হয়নি, যদি এমন প্রমাণ করতে পারেন তবেই কেবল জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ঢুকতে পারবেন।
নির্বাচনে বাইডেন ৩০৬টি এবং ট্রাম্প ২৩২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। নির্বাচনে জেতার জন্যে কোন প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।
আগামী ২০ জানুয়ারি বাইডেন দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
বাইডেন বলেছেন, ভোটের ফলাফল উল্টে দেয়ার পক্ষে আমেরিকানরা দাঁড়াবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat