ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-২৮
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনে (প্রথম ধাপ) দলীয় মনোনীত ২৫ জন প্রার্থীর নামঘোষণা করেছে।আজ শনিবার বিকাল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই ২৫ জনের নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ২৫ জন প্রার্থীর নামের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে।
প্রার্থীরা হলেন, পঞ্চগড় সদর পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভায় মোঃ কশিরুল আলম, দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভায় মোঃ খাজা মইন উদ্দীন, রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভায় মোঃ আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম সদর পৌরসভায় মোঃ কাজিউল ইসলাম, রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় মোঃ রবিউল ইসলাম, কাটাখালীতে মোঃ আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহর পৌরসভায় সাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসা পৌরসভায় আল মাছুম মুর্শেদ , খুলনার দাকোপ উপজেলার চালনায় সনৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, বরগুনার বেতাগীতে এ বি. এম গোলাম কবির,পটুয়াখালী কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আঃ বারেক মোল্লা, বরিশালের উজিরপুর পৌরসভায় মোঃ গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে মোঃ লোকমান হোসেন ডাকুয়া, মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় মোঃ রমজান আলী, ধামরাই পৌরসভায় গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মোঃ আনিছুর রহমান, ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় এস এম ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনা জেলার মদন পৌরসভায় মোঃ আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জ জেলার দীরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় মোঃ মাসুদউজ্জামান মাসুক ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু পৌরসভায় বদিউল আলমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat