ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-২৮
  • ৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী হত্যায় যুক্তরাষ্ট্রের পক্ষে ভাড়াটে হিসেবে কাজ করার জন্যে ইসরাইলকে দায়ী করেছেন।
শনিবার তিনি এ অভিযোগ করে বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের ভাড়াটে হিসেবে বিজ্ঞানী মোহসেন ফখরেজাদেকে হত্যা করেছে।
তার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আবারও দখলদার ইহুদি ভাড়াটে খুনিদের সাথে নিয়ে বৈশি^ক ঔদ্ধত্যের দুষ্টু হাত এই জাতির সন্তানের রক্তে রঞ্জিত করলো।
ইরান সাধারণত বৈশ্বিক ঔদ্ধত্য কথাটি দিয়ে যুক্তরাষ্ট্রকেই বুঝিয়ে থাকে।
ফখরেজাদে শুক্রবার তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলেও তিনি মারা যান।
ফখরেজাদে ছিলেন ইরানের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের সিনিয়র অফিসার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat