ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-২৮
  • ৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার ১৭৬টি পরিবারকে আজ সহায়তা দিয়েছে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক। দুপুরে জেলা শহরের জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহির প্রধান অতিথি ছিলেন।
১৭৬টি পরিবারের পক্ষে একজন করে নারী ও পুরুষ অনুষ্ঠানস্থলে এসে সহায়তা গ্রহণ করেন। তাদের প্রত্যেকের হাতে নগদ ৬০০ করে টাকা ও দুইটি মাস্ক তুলে দেয়া হয়।
জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিয়াল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমএ রাজ্জাক, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, ধর্মঘর কলেজের অধ্যক্ষ আলী আজগর, কবির কলেজিয়েট একাডেমির অধ্যক্ষ জালাল উদ্দিন শাওন, প্রবাসী আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat