ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-২৭
  • ৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভয়াবহ সময় অতিবাহিত করছে। করোনায় ২৪ ঘন্টায় সেখানে ২ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। একদিনে সেখানে করোনার কারণে এটি হচ্ছে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু।
রাশিয়ায় এক সপ্তাহের কম সময়ে দ্বিতীয়বারের মতো একদিনে ২৫,৪৮৭ জন নতুন সংক্রমিত ও ৫২৪ জন মারা গেছে।
এদিকে দক্ষিণ কোরিয়ায় মার্চের পর থেকে একদিনে সংক্রমণ সর্বোচ্চ হওয়ায় সেখানে তৃতীয় দফা সংক্রমনের ভীতি সঞ্চারিত হয়েছে।
এএফপি’র কাছে বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্ত সরকারি সূত্রের হিসাব অনুযায়ী, কোভিড-১৯-এ গত ২৪ ঘন্টায় ১৪ লাখ মানুষ মারা গেছে। অন্যদিকে, ৬ কোটি ৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে।
রিপোর্টে বলা হয়, এর আগের ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী মোট ১২,৩৫০ জনের বেশি লোকের মৃত্যু এবং ৬৩৫,১৩৮ জন নতুন সংক্রমিত হয়েছে।
রিপোর্ট অনুযায়ী কোভিড-১৯ এ মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যেখানে ২৬২,২৮৩ জনের মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে ব্রাজিল। সেখানে ১৭০,৭৬৯ জনের, ভারতে ১৩৫,২২৩ জনের, মেক্সিকোতে ১০৩,৫৯৭ জনের এবং যুক্তরাজ্যে মোট ৫৯, ৫৩৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে ভ্যাকসিন প্রদানের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য আরও গবেষণার প্রয়োজনের কথা বলেছে।
এদিকে, সুদানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও শীর্ষ বিরোধী দলীয় নেতা সাদিক আল-মাহদী (৮৪) ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সুইডিশ রাজ প্রাসাদ জানিয়েছে, ৪১ বছর বয়সী যুবরাজ কার্ল ফিলিপ এবং তার ৩৫ বছর বয়সী স্ত্রী প্রিন্সেস সোফিয়া করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ ধরা পরায় তারা আইসোলেশনে রয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat