ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৯৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 শরীয়তপুরের ডামুড্যায় এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ ও হত্যার দায়ে ৩ জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম খান এ আদেশ দেন। এ ছাড়াও একই মামলায় বাকী ৯ জন আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরঘরোয়া গ্রামের মৃত. খোরশেদ মুতাইতের ছেলে আব্দুল হক মুতাইত (৪২) দাইমী চরভয়রা গ্রামের মৃত মজিত মুতাইতের ছেলে মো. জাকির হোসেন মুতাইত (৩৩) ও গোসাইরহাট উপজেলার মধ্যকোদালপুর গ্রামের মৃত লুৎফর খবিরের ছেলে মো: মোর্শেদ উকিল (৫৬)। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়। বাকী ৯ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট ফিরোজ আহমেদ বলেন, ২০১৯ সালের ২০ জানুয়ারি রাত ৯টার দিকে ডামুড্যা উপজেলার চরভয়রা উকিলপাড়া গ্রামের খোকন উকিলের স্ত্রী হাওয়া বেগম (৪০) পাশের বাড়ি মোবাইল চার্জ দিতে গেলে আর ঘরে ফিরে আসেননি। ওই রাতে মোর্শেদ, আব্দুল হক ও জাকির হাওয়া বেগমকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে মাথায় আঘাত ও স্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর লাশ ওই গ্রামের মজিবর চোকদারের দোচালা টিনের ঘরে ফেলে যায়।
পরের দিন ২১ জানুয়ারি নিহত হাওয়া বেগমের স্বামী খোকন উকিল বাদী হয়ে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ডামুড্যা থানার পুলিশ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৯ সালের ৭ অক্টোবর ৯ জনসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat