ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র প্রথম সপ্তাহে ফাইজার ও বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের ৬৪ লাখ ডোজ বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতির জন্য আবেদনের পর এমন পরিকল্পনার কথা জানানো হলো। আগামী মাসেই এসব ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
এ ভ্যাকসিন ব্যবহারের সবুজ সংকেত দেয়া হবে কি-না সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে আগামী ১০ ডিসেম্বর মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন কমিটি বৈঠকে বসতে যাচ্ছে। এদিকে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের ও মৃতের সংখ্যা আবারো ক্রমেই বাড়ছে।
মঙ্গলবার সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৫৯ হাজার ৬০০ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ১ কোটি ২৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।
পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছে এবং ১ লাখ ৬৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।
সরকারের অপারেশন ওয়ার্প স্পীড বিষয়ক প্রধান অপারেশনস কর্মকর্তা জেনারেল গুস্টাভ পার্না সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ প্রায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।
মর্ডানা ও ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ উদ্ভাবিত অপর ভ্যাকসিন এই সংখ্যার অন্তর্ভূক্ত রয়েছে। তারা গত সপ্তাহে ভ্যাকসিনের প্রাথমিক কার্যক্ষমতার ফলাফল জানিয়েছে এবং জরুরি অনুমোদনের কাছাকাছি পর্যায়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat