ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী,জেলায় আজ নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ক্ষতিগ্রস্থ ১৭ জন ভূমি মালিকের হাতে এককোটি নয়হাজার ৭১৬ টাকার চেক তুলে দেন।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ।
চেক বিতরণ শেষে বিকেলে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর জেলা সদরের সংগলশী ইউনিয়নের বারুনির ডাংগা এলাকায় সাড়ে তিনকোটি টাকা ব্যয়ে খোড়া নদীর ওপর একটি সেতু এবং দুইকোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সংগলশী হাজিপাড়া আলীম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat