ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ১০৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীপিকা পাড়ুকোন।  বলিউডের অন্যতম স্টাইল আইকন। তাঁর ভুবন ভোলানো হাসি, উষ্ণ আবেদনে হৃদস্পন্দন বেড়ে যায় অনেকের। নিজের বিয়ে থেকে রেড কার্পেট, সবেতেই তাক লাগিয়ে ফ্যাশনে ১০০ তে ১০০ নায়িকার। অথচ সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন সেই সাজপোশাকের জন্যই!

দীপিকার একটি পুরনো ছবি দিয়ে তৈরি হল মিম। বলিউডের মস্তানির পোশাককে কাজু বরফির সঙ্গে তুলনা করা হয় সেখানে। দীপিকার পরনে ছিল ঘিয়ে রঙা হাতঢাকা একটি টপ এবং ওই একই রঙের প্লাজো। সেই ছবির পাশাপাশি কাজু বরফির ছবি রেখে, দুইয়ের মধ্যে সাদৃশ্য তুলে ধরেছেন এক নেটাগরিক। সেই মিম এ বার চোখে পড়ে গেল নায়িকার।একেবারেই না! নিজেকে নিয়ে এই স্বচ্ছ রসিকতায় বেশ মজা পেয়েছেন নায়িকা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সেই মিম। লিখেছেন ‘চেক দিস আউট’। তবে দীপিকাকে নিয়ে এটাই প্রথম মিম নয়। তাঁকে নিয়ে প্রায়শই বিভিন্ন মজার মিম ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়।দীপিকাকে নিয়ে প্রায়শই বিভিন্ন মজার মিম ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়সুশান্ত মৃত্যুতে মাদকযোগে দীপিকার নাম জড়ানোর পর সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন নায়িকা। সময়ের সঙ্গে ফের স্বাভাবিক ছন্দে ফিরছেন। গোয়ায় গিয়ে শকুন বাত্রার ছবির  শ্যুটও করেছেন ঈশান খট্টর এবং অনন্যা পাণ্ডের সঙ্গে। সম্প্রতি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর দীপাবলির পার্টিতেও উপস্থিত ছিলেন দীপিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat