ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি আরো বেশী গুরুত্ব দিয়ে খেলার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলকে ২-০ গোলে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক দল।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচকে সামনে রেখে আজ অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘ দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপুর্ন। প্রথম ম্যাচে কি ঘটেছে সেটি আমরা ভুলে যেতে চাই। নেপালের বিপক্ষে দ্বিতীয় ওই ম্যাচে জয়ের ব্যাপারে আমরা খুবই মনোযোগী।
জামাল বলেন,‘ কালকের ম্যাচে নেপাল পুর্ন শক্তি দিয়ে আমাদের উপর আক্রমন করবে এবং আমাদেরকে তাদের সামাল দিতে হবে।’ এক প্রশ্নের জবাবে স্বাগতিক অধিনায়ক বলেন, ম্যাচে জয় পেলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে তাই নেপালের বিপক্ষে কালকের ম্যাচটি খুবই গুরুত্বপুর্ন।
প্রথম ম্যাচের মুল্যায়ন করতে গিয়ে জামাল ভুঁইয়া বলেন, প্রথমার্ধে খুবই ভাল খেলেছে তার দল। ওই সময় আরো বেশী গোলের সুযোগ সৃস্টি হয়েছিল। দ্বিতীয়ার্ধের কিছু কিছু সময় দলীয় পারফর্মেন্স সন্তোষজনক ছিল না।
অসুস্থতার কারণে দ্বিতীয় ম্যাচে প্রধান কোচ জেমি ডে মাঠে থাকতে না পারলেও এর প্রভাব দলীয় পারফর্মেন্সে পড়বেনা বলেই মন্তব্য করেন লাল সবুজ দলের এই কান্ডারি। কারন হিসেবে তিনি বলেন, তাদের দায়িত্ব হচ্ছে কোচের নির্দেশ অনুসরণ করা।
শক্তিশালী কাতারের মোকাবেলার আগে প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের আরো শক্তিশালী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে জবাবে জামাল বলেন, প্রধান কোচ ইতোমধ্যে বাফুফে কর্তৃপক্ষকে জানিয়েছেন যে কাতারের বিপক্ষে তাদের মাঠে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলার আগে যেন শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেন, নেপাল দলে একক দক্ষতা সম্পন্ন খেলোয়াড় রয়েছে। তবে কালকের ম্যাচটি তাদের জন্যও চ্যালেঞ্জের। কাতারের বিপক্ষে ম্যাচের আগে কালকের দ্বিতীয় ম্যাচটিতেও বাংলাদেশ জয়লাভ করতে চায় বলে জানান এই সহকারী কোচ।
এদিকে আজ বিকেলে জেমি ডের দ্বিতীয় দফা করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে। ফলাফল পজিটিভ হওয়ায় কাল দলের সঙ্গে প্রধান কোচের মাঠে আসার আর কোন সুযোগ থাকছে না। তিনি এখন রোগমুক্ত হবার প্রতি মনোযোগী হবেন বলে আশা করছেন সহকারী কোচ ওয়াটকিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat