ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১৪
  • ৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারি প্রতিরোধে ভ্যাকসিন নিয়ে বিশ্বে কাজ এগিয়েছে অনেকদূর। এ প্রেক্ষাপটে ডব্লিউএইচও’র একজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, জন অবিশ্বাস মহামারি প্রতিরোধে সবচেয়ে কার্যকর চিকিৎসা ভ্যাকসিনকে অকেজো করার ঝুঁকি তৈরি করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান বিভাগের পরিচালক ক্যাট ওব্রিয়েন এক সাক্ষাতকারে বলেছেন, ফ্রিজার, রেফ্রিজারেটর কিংবা শেলফে থাকা টিকাগুলো মহামারি প্রতিরোধে কোন কাজেই আসবে না।
মার্কিন ঔষধ কোম্পানী ফাইজার এবং তার জার্মান অংশীদার বায়োটেক সোমবার তাদের সম্ভাব্য টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা দিয়েছে।
ওব্রিয়েন এ ঘোষণাকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করেন এবং বলেন, আরো কয়েকটি টিকার ফলাফলও খুব শিগগিরই জানা যাবে।
তিনি বলেন, সম্পূর্ণ পরীক্ষা শেষে এক বা একাধিক টিকা করোনা প্রতিরোধে যথেষ্ট কার্যকর হলে এটি হবে খুবই ভালো খবর।
কিন্তু তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভ্যাকসিন নিয়ে ক্রমবর্ধমান দ্বিধা এবং ভুল তথ্য ও অবিশ্বাসের কারণে বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হবে।
ওব্রিয়েন আরো বলেন, জনগণ ভ্যাকসিন গ্রহণে অনিচ্ছুক হলে মহামারি প্রতিরোধে বিশ্ব সফল হবে না।
এ জন্য জনগণের আস্থা বাড়াতে আরো কিছু করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে টিকা প্রসঙ্গে তিনি বলেন, একটি নিরাপদ ও কার্যকর টিকা তৈরি এভারেস্টে বেইজ ক্যাম্প স্থাপন করার মতো।
কিন্তু মূলত টিকার কার্যকারিতা এভারেস্টের চুড়ায় ওঠার মতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat