ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১২
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 আজ রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের জন্য ড্রাফট থেকে লটারির মাধ্যমে পাঁচটি দল ১৬ জন করে খেলোয়াড়কে দলে নিয়েছে।
সীমিত আকারের উপস্থিতিতে ‘রূদ্ধদ্বার’ অবস্থায় ইভেন্টে অংশ নেয় প্রতিযোগিতায় পাঁচটি দল- বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, ফরচুন বরিশাল, মমিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
লটারির পদ্ধতিতে আজ হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফটের গ্রেড ‘এ’ থেকে অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে জেমকন খুলনা।
এ, বি, সি ও ডি’ চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় খেলোয়াড় নিলাম। প্রতিটি দল ‘এ’ ক্যাটাগরি থেকে সর্বোচ্চ একজন খেলোয়াড়, বি ক্যাটাগরিতে থেকে চারজন, সি ক্যাটাগরি থেকে পাঁচজন ও ডি ক্যাটাগরি থেকে পাঁচজন খেলোয়াড় বেছে নিতে পারবে।
খেলোয়াড় তালিকা :
মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফুদ্দিন, মাহাদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী অনিক, রকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সুনাজমুল ইসলাম।
জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন (সিনিয়র), আনামুল হক বিজয়, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহিরুল ইসলাম।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াছির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।
গাজী গ্রুপ চট্রগ্রাম : মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মোমিনুল হক, রকিবুল হাসান (জুনিয়র), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat