ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১২
  • ১০০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বাহরাইনের যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খালিফাকে বুধবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফা যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) বলছে, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা এক রাজকীয় আদেশের মাধ্যমে তার পুত্র শেখ সালমানকে অবিলম্বে মন্ত্রীপরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
পশ্চিমা শিক্ষায় শিক্ষিত শেখ সালমান বিন হামাদ আল খালিফা বিরোধীদের সাথে একটি সম্পর্ক তৈরির চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে পড়াশুনা করেছেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।
শেখ সালমান বিন হামাদ আল খালিফা দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এদিকে প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুতে সরকারিভাবে দেশজুড়ে এক সপ্তাহের শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে।
মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার পর তার দাফন সম্পন্ন হবে। করোনাভাইরাসের কারণে নির্দিষ্ট ও স্বল্প সংখ্যক আত্মীয় স্বজন এ সময় উপস্থিত থাকবেন।
শোক পালনকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া সরকারের মন্ত্রণালয় ও বিভাগ সমূহ তিন দিন বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat