ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৮৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আঞ্চলিকতাকে প্রাধান্য নয় বরং সারা দেশের সুষম উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আজ বুধবার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ মোড়ে স্থানীয় ছাত্র-জনতার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সুনামগঞ্জ জেলায় ‘সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাতে এ সমাবেশের আয়োজন করা হয় ।
মন্ত্রী বলেন,‘হাওরে অভিনব পরিবর্তন আসবে । সুনামগঞ্জ শহর থেকে পাগলা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের দু’পাশে সরকারি সকল স্থাপনা গড়ে তোলা হবে। সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত যে সড়ক হবে তার মধ্যে ১৭ কিলোমিটার হবে উড়াল সড়ক ।’
এম এ মান্নান বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার যেখানে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হচ্ছে, সারা জেলার মানুষের সুবিধাজনক স্থান এটি। সুনামগঞ্জ-সিলেট সড়কের যে স্থানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন করে প্রস্তাব করা হয়েছে, সেটিও সকলের মধ্যবর্তী স্থানে এবং সবচেয়ে উঁচু জমি। সুনামগঞ্জ হাওর ও কৃষিনির্ভর জেলা। তাই এখানে কৃষি ইনস্টিটিউট, মৎস্য সম্পদ সুরক্ষার জন্য নানা ধরনের প্রকল্প শিগগিরই গ্রহণ করা হবে।
স্থানীয় রাজনৈতিক নেতা আব্দুর রউফ সমাবেশে সভাপতিত্ব করেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ এতে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat