ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাহ্নবি কাপুর

২০১৮ সালে ‘ধাড়াক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন জাহ্নবি কাপুর। তারপর একের পর এক সিনেমা দিয়ে দর্শকদের মাঝেও আস্থার জায়গা তৈরি করে নিয়েছেন। সম্প্রতি বেশ কয়েকটি নতুন ফটোশুট করেছেন জাহ্নবি। পঞ্চাশের দশকে ফিরে গিয়েছেন তিনি। শাড়ি, হেয়ারস্টাইল, মেকআপে এনেছেন পঞ্চাশের নস্টালজিক লুক।

এই নতুন এক্সপেরিমেন্টে অভিনেত্রীও যে বেশ খুশি তা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে জাহ্নবির এই ছবিগুলো। এই ছবিগুলো নিয়ে ভালোলাগার কথা যেমন জানান তিনি তেমনি সাম্প্রতিক সময়ের এক খারাপ অভিজ্ঞতাও শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হওয়া নিয়ে মুখ খোলেন এ অভিনেত্রী। সংবাদ মাধ্যমের এক সাক্ষাত্কারে জাহ্নবি জানান, ‘২ বছর আগে ধাড়াক সিনেমার মাধ্যমে অভিষেক করার সময় থেকেই ট্রল হয়ে চলেছেন তিনি।

তিনি বলেন, ‘এই বিষয়ে আমি নিজেকে কষ্ট দিতে চাই না। আমার প্রথম ছবি মুক্তি পেতে এমন কমেন্টও এসেছিল—ভালো হয়েছে তোমার মা এখনও এসব দেখার জন্য বেঁচে নেই। কিন্তু আমি নিজেকে কষ্ট পেতে দিই না এসব ট্রলের জন্য। বরং আমি এই সমালোচনাগুলোকে নিজেকে আরো ভালো করে তোলার জন্য ব্যবহার করি। সবকিছুই ঠিক আছে ও নিজেকে আরো ভালো করে তুলতে চেষ্টা করবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat