ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে বিশ্বমানের সর্বাধুনিক প্যাক হাউজ এবং অ্যাক্রেডিটেশন ল্যাবরেটরি স্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক প্যাক হাউস স্থাপনের জন্য পূর্বাচলে ২ একর জমি কৃষি মন্ত্রণালয়কে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন,সেখানে এই অ্যাক্রেডিটেশন ল্যাবরেটরি স্থাপন করা হবে। এটি নির্মাণের জন্য দ্রুত প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রী বলেন, এ প্যাক হাউজ নির্মিত হলে ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিদেশে এদেশের ফলমূল ও শাকসবজি রপ্তানি বহুগুণ বাড়বে। এবং কৃষি খাত দেশের সার্বিক অর্থনীতিতেও বিরাট অবদান রাখতে সক্ষম হবে।
ড. রাজ্জাক আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (হর্টেক্স) আয়োজিত কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে ‘আধুনিক প্যাক হাউজ সুবিধা এবং এ্যাক্রিডিটেড ল্যাবরেটরি নির্মাণ বিষয়ে পরামর্শ কর্মশালা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন কৃষি যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকরণের দিকে এগুচ্ছে। কৃষি অবশ্যই আধুনিক হবে। সেজন্য, একই সাথে কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার বাড়াতে হবে।
মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে অন্তরায় হলো প্যাকেজিং এবং নিরাপদ ফুড হিসাবে আন্তর্জাতিকভাবে গ্রহহণযোগ্য সার্টিফিকেটের অভাব। পূর্বাচলে এ প্যাক হাউস ও ল্যাব স্থাপিত হলে এসব অন্তরায় যেমন থাকবে না, তেমনি বিমানবন্দরের কাছে হওয়ায় পণ্য পরিবহণও সহজতর হবো।
কৃষিসচিব মো: মেসবাহুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো: হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: মনজুরুল হান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো: হামিদুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহা: কামরুল হাছান।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কৃষিবিদ, গবেষক, ফল ও সবজি রপ্তানিকারক এসোসিয়েশন, ভ্যালু চেইন এক্সপার্ট, ল্যাবরেটরি এক্সপার্ট/বিজ্ঞানী ও বিভিন্ন সংস্থার প্রতনিধিবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ হতে ইউরোপিয়ান ইউনিয়নসহ পৃথিবীর বিভিন্ন দেশে তাজা ফলমূল ও শাকসবজি রপ্তানি হয়ে আসছে। এছাড়া প্রক্রিয়াজাতকৃত খাদ্যের চাহিদা দিনকে দিন বেড়েই চলছে। সাড়া পৃথিবীজুড়ে এ বাজারের পরিমাণ প্রায় ১০ হাজার বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিশ্বে রপ্তানিকারক দেশকে আমদানিকারক দেশের চাহিদা অনুযায়ী খাদ্যপণ্য সরবরাহ করতে হয়।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, ইটালী, ফ্রান্স, গ্রিস, জার্মানী, সুইডেন, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, অষ্ট্রিয়া, নেদারল্যান্ডস, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, মালয়েশিয়া, হংকং, শ্রীলংকাসহ প্রায় ৪৩টি দেশে তাজা শাকসবজি ও ফলমূল রপ্তানি হয়ে থাকে। ২০১৯-২০ অর্থবছরে ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তাজা শাকসবজি ও ফলমূল এদেশ হতে রপ্তানি হয়েছে। এছাড়া ২৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের আলু রপ্তানি হয়েছে।
শাকসবজি ও ফলমূল রপ্তানির এই ধারাকে বেগবান করতে আধুনিক প্যাক হাউজ সুবিধা এবং এ্যাক্রিডিটেড ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা একান্ত জরুরী। বর্তমান কৃষিবান্ধব সরকার আধুনিক প্যাক হাউজ নির্মাণের জন্য কৃষি মন্ত্রণালয়কে পূর্বাচলে ২ (দুই) একর জমি প্রদান করেছে। এ প্যাক হাউজ নির্মাণে বিশেষজ্ঞগণের মতামত,সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের অভিজ্ঞতা এবং ব্যবহারকারীগণের মতামত ও পরামর্শ গ্রহণের জন ‘পরামর্শ কর্মশালা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat