ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মহামারির বিস্তার ঠেকাতে আমেরিকানদের প্রতি মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি মাস্ক পরতে বলাকে রাজনৈতিক বিবৃতি হিসেবে বিবেচনা না করার কথাও বলেছেন।
মহামারি প্রতিরোধে তার প্রশাসন থেকে যেসব বিজ্ঞানী নেতৃত্ব দেবেন তাদের নাম ঘোষণার প্রেক্ষাপটে বাইডেন এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিভাজনমূলক নির্বাচন শেষে মহামারি প্রতিরোধের অভিন্ন লক্ষ্য নিয়ে আমেরিকানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।
বাইডেন বলেন, সুতরাং আমি আপনাদের অনুরোধ করছি, মাস্ক পরুন। আপনার জন্যে মাস্ক পরুন, প্রতিবেশীর জন্যে মাস্ক পরুন।
তিনি আরো বলেন, মাস্ক কোন রাজনৈতিক বিবৃতি নয়। কিন্তু দেশকে একত্র করার কাজ শুরু করতে এটি একটি ভালো উপায়।
ডেলওয়ারের উইলমিংটন থেকে সোমবার এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে বাইডেন ও নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রানজিশান কোভিড ১৯ এডভাইজরি বোর্ডের নাম ঘোষণা করেন।
বাইডেন(৭৭) গত কয়েকমাস ধরে নিয়মিতই মাস্ক পরে আসছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই মাস্ক ছাড়াই থাকছেন।
মার্কিন কোম্পানী ফাইজার ও জার্মানীর বায়োটেক যৌথভাবে যে টিকা নিয়ে কাজ করছে তা সংক্রমণ রোধে ৯০ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে এ ঘোষণার কিছু পরেই বাইডেন তার বক্তব্য রাখেন।
নবনির্বাচিত বাইডেন এ ঘোষণার প্রশংসা করেন। কিন্তু একইসঙ্গে বলেন, ভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকর অস্ত্র মাস্ক। আজকের এই খবর জরুরি বাস্তবতাকে পাল্টে দেবে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতি ২৪ ঘন্টায় এক লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচেছ বলে জন্স হপকিন্স ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। মারা গেছে এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat