ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৮৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলে চীনা টিকার পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সোমবার এ কথা জানিয়েছে।
একজন টিকা গ্রহণকারীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার পর ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে চীনা ঔষধ কোম্পানী সিনোভেক বায়োটেকের করোনাভ্যাক টিকা সম্পর্কে এই ঘোষণা এমন দিনে এলো যেদিন মার্কিন কোম্পানী ফাইজার তাদের তৈরি টিকার কার্যকারিতা ৯০ শতাংশ বলে দাবি করেছে।
ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থা আনভিসা এক বিবৃতিতে বলেছে, গত ২৯ অক্টোবর টিকার মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তারা এর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
এতে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি। তবে সংস্থাটি ঘটনার জোর তদন্ত চালাচেছ।
উল্লেখ্য, সিনোভেক, ফাইজার ও অক্সফোর্ডেও টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। এই তিনটি টিকারই পরীক্ষা ব্রাজিলে চালানো হচ্ছে।
বিশে^ যুক্তরাষ্ট্রের পরেই করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ব্রাজিলে। এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬২ হাজার লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat