ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১১-০৮
  • ৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 পর্যায়ক্রমে দেশের সব মানুষই করোনা ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সৌজন্য সাক্ষাৎশেষে তিনি এ কথা জানান। সাক্ষাৎ কালে তারা নিজ নিজ দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ৫ নভেম্বর ভারতের সিরাম ইন্সটিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী ভারতীয় কোম্পানীটি দেশীয় বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশকে ৩ কোটি ভ্যাকসিন প্রদান করবে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার প্রথমে ৩ কোটি ভ্যাকসিন দিয়ে করোনা প্রতিরোধে কাজ শুরু করলেও পর্যায়ক্রমে আরো ভ্যাকসিন আমদানি করে দেশের সব মানুষকেই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা নিয়েছে।
সাক্ষাৎকালে তারা করোনা ইস্যু ছাড়াও রোহিঙ্গা ইস্যু, কমিউনিটি ক্লিনিক সেবা, দেশের হাসপাতাল কার্যক্রম, হাম-রুবেলা টীকা, করোনার সেকেন্ড ওয়েভ সামলানো, উভয় দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করা প্রসঙ্গেও আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat