ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৫-০৩
  • ৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মার্কিন কংগ্রেসের ডেমাক্রেট ও রিপাবলিকান নেতৃবৃন্দ ব্যতিক্রমী এক যৌথ বিবৃতির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্রুত করোনা পরীক্ষার প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
আগামী সপ্তাহে যেসব সিনেটর ওয়াশিংটন ফিরছেন তাদের দ্রুত করোনা পরীক্ষার প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। কিন্তু যৌথ বিবৃতিতে এ প্রস্তাব প্রত্যাখান করে বলা হয়, এসব পরীক্ষা জনগণের প্রাপ্য।
ডেমোক্রেট হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেটে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল সাধারণত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কিন্তু তারপরও উভয়ে ব্যতিক্রমী এক যৌথ বিবৃতির মাধ্যমে এই প্রস্তাবের জন্যে কৃতজ্ঞতা জানিয়ে একে তারা শ্রদ্ধার সঙ্গে প্রত্যাখানের কথা বলেন।
মার্কিন কংগ্রেসের এক ’শরও বেশি সিনেটর যাদের অধিকাংশ বয়স্ক, তারা দীর্ঘ অবকাশের পর সোমবার ওয়াশিংটন ফিরছেন। মহামারির কারণে তাদের ছুটি দীর্ঘ হয়েছে।
তাদের ফেরার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেছেন, সোমবার ক্যাপিটল হিলে যারা ফিরছেন তাদের জন্যে ওয়াশিংটন করোনা পরীক্ষার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
এছাড়া ট্রাম্প প্রশাসন শুক্রবার ঘোষণা দিয়েছে যে, দ্রুত করোনা শনাক্তের জন্যে তারা সিনেটের কাছে পোর্টেবল ডিভাইস পাঠাবে।
কিন্তু ম্যাককনেল ও পেলোসি বলেছেন, দ্রুত পরীক্ষার পদ্ধতি যতক্ষণ না সহজলভ্য হচ্ছে ততক্ষণ তারা করোনা পরীক্ষার প্রচলিত পদ্ধতিই ব্যবহার করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat