ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-৩০
  • ৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রান্স বুধবার জানিয়েছে, দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ছাড়ালো। তবে হাসপতাল ও আইসিইউ’তে রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত রয়েছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ নিয়ে ফ্রান্সের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে মহামারি কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এখন মোট ২৪ হাজার ৮৭ জনে দাঁড়িয়েছে।
গত মঙ্গলবারের তুলনায় বুধবার মৃতের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। আগের দিন মৃতের এ সংখ্যা ছিল ৩৬৭।
তবে সম্প্রতি ফ্রান্সে করোনাভাইরাস পরিস্থিতির ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকায় গত কয়েক দিন ধরে দেশটির বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ৬৫০ জন এবং আইসিইউতে এ রোগীর সংখ্যা ১৮০ জন কমেছে।
প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ফ্রান্সের করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন আগামী ১১ মে থেকে শিথিল করার ব্যাপারে দেশটির কর্ম পরিকল্পনা ঘোষণা দেয়ার এক দিন পর নতুন এ সংখ্যা প্রকাশ করা হলো।
প্রধানমন্ত্রীর কর্ম পরিকল্পনায় বলা হয়, দেশের বিভিন্ন দোকান-পাট ও কিছু স্কুল ফের খুলে দেয়া হবে। তবে ক্যাফে ও রেস্তোরাঁ এখন বন্ধ থাকবে। গণ পরিবহনে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
তিনি জোরদিয়ে বলেন, সরকার অর্থনীতি রক্ষা এবং করোনায় আক্রান্তের নতুন ঢেউয়ের হুমকি রোধে একটি ভাল পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে লোকজনকে সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে হবে।
তিনি মঙ্গলবার পার্লামেন্টে বলেন, ‘সামান্য অসতর্কতার কারণে ফের এ মহামারি শুরু হতে পারে। আর এ সামন্য সাবধানতার কারণে পুরো দেশ এর হাত থেকে বেঁচে যেতে পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat