ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-২৯
  • ৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মহামারি করোনা ভাইরাসে প্রাত্যহিক মৃতের সংখ্যা ফের বেড়েছে। জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটি রাত সাড়ে ৮ টা (গ্রীনিচ মান সময় ০০৩০ টা) পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরে জানায়, এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে আরো ২ হাজার ২০৭ জনের মৃত্যু হয়েছে। প্রাত্যহিক হিসাবে গত রোববার ও সোমবার দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৩০০ হ্রাস পেয়েছিল। সেদিক থেকে আজ মৃতের সংখ্যা অনেক বেড়েছে।
এনিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এতে দেখা যায়, বছরের পর বছর ধরে চলা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার যত নাগরিক প্রাণ হারিয়েছে তা ছাড়িয়ে গেছে। জাতীয় আর্কাইভে থাকা রেকর্ড অনুযায়ী সে সময় এ যুদ্ধ ও দুর্ঘটনাসহ অন্যান্য কারণে প্রায় ৫৮ হাজার ২২০ নিহত হয়েছিল।
জনস হফকিন্সের দেয়া উপাত্ত অনুযায়ী, মঙ্গলবার দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এ সংখ্যা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।
বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে, দেশটিতে আক্রান্তের ও মৃতের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat