ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-২৯
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১০৩ জন।
গত ২৪ ঘন্টায় ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতু্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৬৩ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গতকালের চেয়ে আজ আক্রান্ত ৯২ জন বেশি। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৪৯ জন। গতকালের চেয়ে আজ ১৪ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ১১ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে ১৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭০৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৪ হাজার ৩০৯টি। আমাদের নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ৯ দশমিক ২১ শতাংশ বেশি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৯৬৮টি। আগের দিন পরীক্ষা হয়েছিল ৪ হাজার ৩৩২টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা প্রায় ১৪ দশমিক ৬৮ শতাংশ বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি।
বিস্তারিত আসছে…….

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat