ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-২৮
  • ৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হুমায়ন রাশেদ,জেলা প্রতিনিধি,পাবনা:- পাবনা সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়নে টিকুরী পশ্চিম পাড়া জামে মসজিদে তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এ ঘটনায় এক মহিলাসহ ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন- আনারুল বিশ্বাস, আব্দুল আওয়াল, ও আঙ্গুরা খাতুন।

জানা গেছে, প্রাণসংহারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে রমজান মাসে তারাবি নামায পড়ার উপর বাংলাদেশ সরকার যে ঘোষণা/জারি করেছেন তা নিয়ে গত বৃহস্পতিবার (২৩-০৪-২০২০ইং) মাগরিব নামায পর টিকুরী পশ্চিম পাড়া জামে মসজিদের কমিটি ও স্থানীয় মুসল্লিদের মাঝে মত বিনিময় হয়। এ সময় মসজিদ কমিটি বলে যেহেতু বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ সরকার তারাবি নামায পড়ার যে ঘোষনা/জারি করেছেন সেই অনুযায়ী শরীরিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ ১২ জনকে নিয়ে আমরা সূরা তারাবি নামায পড়বো। এদিকে স্থানীয় মুসল্লিরা বলেন আমরা কিছু জানি না, আমাদের এলাকার পুরো মুসল্লিদের নিয়ে খতম তারাবি নামায পড়াতেই হবে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির হয়। এর জের ধরে গত (২৫-০৪-২০২০ইং) শনিবার ইফতারের পর সোলে, তার ভাই সাদেকসহ ভাড়াকৃত সন্ত্রাসীদের এনে মসজিদের লাইট ভাঙচুর করে এবং মনিরুল বিশ্বাস ও আনারুল বিশ্বাস আনাই নামে ব্যক্তির বাড়িতে ভাংচুর ও নগদ টাকাসহ সোনা অংলকার লুটপাট করে। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মহিলাসহ তিনজন আহত হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত আঙ্গুরা খাতুন নামে এক মহিলাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায় করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat