ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-২৩
  • ৫১৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাধারণ ছুটির সময়ে ১৮টি মন্ত্রণালয় ও অধীন সংস্থা-বিভাগসমূহ সীমিত আকারে খোলা রাখা যাবে

সাধারণ ছুটির সময় ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা, উপজেলা পর্যায়ে সরকারের ১৮টি মন্ত্রণালয় ও এর অধীন সংস্থা-বিভাগসমূহ সীমিত আকারে খোলা রাখা যাবে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপ সচিব কাজী মোহম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সাধারণ ছুটি চলাকালিন ঢাকাসহ সকল বিভাগ এবং জেলা ও উপজেলা পর্যায়ে নি¤œবর্ণিত মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধিনস্ত দপ্তরসমূহ সীমিত পরিসরে খোলা রাখার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়।’
অফিস খোলা থাকবে এমন কার্যালয় ও মন্ত্রণালয়গুলো হচ্ছে- প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রণালয়।
অন্য সকল সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ এই সময়ে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সরকার করোনাভাইরাস মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত বাড়িয়েছে। সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ২৬ থেকে ৩০ এপ্রিল ও ৩ থেকে ৫ মে ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সাধারণ ছুটির সঙ্গে ১ ও ২ মে সাপ্তাহিক ছুটিও যোগ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat