ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-২৩
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি ত্রাণের উপকারভোগী প্রায় ২ কোটি ৭৭ লাখ মানুষ

করোনা ভাইরাসের মতো দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশের ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিআর চাল বরাদ্দ করা হয়েছে ৯২ হাজার ৪৮০ মেট্রিক টন। বিতরণ করা হয়েছে ৭১ হাজার ৯৮ মেট্রিক টন।
বিতরণকৃত চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৬০ লাখ ৯০ হাজার ৯০টি এবং উপকারভোগী লোকের সংখ্যা ২ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন। আজ বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, সারা দেশের ৬৪ জেলায় এ পর্যন্ত জিআর নগদ টাকা মোট বরাদ্দ করা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকা। এই পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৮২ টাকা । এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ৮০৯টি এবং উপকারভোগী মোট লোকের সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৪০ জন।
এছাড়াও শিশু খাদ্য সহায়ক হিসেবে মোট বরাদ্দ ৭ কোটি ৮২ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪৬৫ টাকা । এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭২৩টি এবং লোক সংখ্যা ২ কোটি ৫৬ লাখ ১১৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat