ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-২১
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রীর নির্দেশে রাঙ্গুনিয়ায় কৃষকের ধান কেটে দিতে যাচ্ছে কৃষকলীগ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কৃষকের ধান কেটে দেবে কৃষকলীগ।
করোনায় একদিকে শ্রমিক-সংকট ও নগদ অর্থের অভাব, অন্যদিকে বৈশাখ মাস, যে কোনো সময় প্রবল ঝড়-বৃষ্টি এসে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। এ অবস্থায় পাকা ধান ঘরে তোলা নিয়ে চট্টগ্রামের প্রান্তিক উপজেলা রাঙ্গুনিয়ার কৃষকরা যে চরম দুশ্চিন্তায় ছিলেন, তার অবসান হয়েছে সেখানকার (চট্টগ্রাম-৭) সংসদ সদস্য ড. হাছান মাহমুদের ঘোষণায়।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের নির্দেশে রাঙ্গুনিয়ায় কৃষকের ধান কেটে দিতে উপজেলা ও পৌরসভা কৃষকলীগের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। তারা এই উপজেলার প্রত্যেক ইউনিয়ন, গ্রাম ও পৌরসভার অধীন এলাকায় ধান কাটার ব্যবস্থা করে কৃষকদের সাহায্য করবেন।
এ প্রসঙ্গে পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, “রাঙ্গুনিয়ার কৃতী সন্তান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয় যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেন। এছাড়াও তার অনুসারী নেতৃবৃন্দও তাকে অনুসরণ করে সাধারণ মানুষের পাশে থাকেন।”
তিনি বলেন, ‘এই দুর্যোগে মন্ত্রী নির্দেশ দিয়েছেন কৃষকের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করতে। তাই পৌরসভা কৃষকলীগের উদ্যোগে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ‘করোনাভাইরাসের কারণে অর্থ সংকটের পাশাপাশি শ্রমিক সংকটে চরম বেকায়দায় পড়েছেন কৃষকরা। তথ্যমন্ত্রীর নির্দেশে কৃষকের এই সংকটে পাশে থেকে কৃষকলীগ মানবিকতার পরিচয় দেবে। এই কাজে আওয়ামী পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দের সহযোগিতাও চেয়েছেন তিনি।’
পৌরসভা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসেল রাসু, সহসভাপতি মো. মাহমুদুল ইসলাম রাসেল, উপজেলা যুবলীগ সদস্য মো. মহসিন প্রমুখের সমন্বয়ে গঠিত এ কমিটি ইতোমধ্যেই কাজে নেমে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat