ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-২০
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ল্যাটিন আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

ল্যাটিন আমেরিকার দেশগুলোতে মহামারি করোনাভাইরাসে রাববার আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ছাড়িয়েছে। এদিন দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫ হাজার জনে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
২১ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিলে এ ভাইরাসে সর্বোচ্চ ৩৮ হাজার ৬৫৪ জন আক্রান্ত এবং সর্বোচ্চ ২ হাজার ৪৬২ জন মারা গেছে। তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি হবে। কেননা, দেশটিতে তুলনামূলকভাবে খুব কম লোকের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে রোববার করোনায় আক্রান্তের সংখ্য বেড়ে মোট ১ লাখ ৯৫২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।
ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে এখনো করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার ধাক্কা অব্যাহত থাকলেও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর তুলনায় ল্যাটিন আমেরিকার দেশগুলোর স্বাস্থ্য অবকাঠামো তেমন উন্নত না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat