ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-১৯
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সে করোনায় ২৪ ঘন্টায় ৬৪২ জনের মৃত্যু

ফ্রান্সে করোনায় ২৪ ঘন্টায় হাসপাতাল ও নার্সিংহোমে ৬৪২ জন মারা গেছে। শনিবার এ কথা জানিয়ে বলা হয় , হাসপাতাল ও ইনটেনসিভ কেয়ারে মৃত্যুর সংখ্যা কমছে।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রনালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘন্টায় হাসপাতালে ৩৬৪ জন এবং নার্সিংহোমে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা মহামারিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩২৩ জন।
তবে কয়েকদিনে হাসপাতালে রোগীর সংখ্যা ৫৫১ জন কমে বর্তমানে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৩৯ জন এবং ইনটেনসিভ কেয়ারে রোগী ১৯৪ জন কমে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৩ জন। হাসপাতালে রোগীর সংখ্যা পরপর চতুর্থ দিনের মতো এবং ইনটেনসিভ কেয়ারে পরপর দশম দিনে রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত রয়েছে।
গত ১৭ মার্চ থেকে ফ্রান্সে লকডাউন অব্যাহত রয়েছে। এতে করোনা বিস্তারের প্রবণতা কমে আসছে। তবে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছেন, লকডাউন ১১ মে পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat