ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-১৮
  • ১১৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি-বেসরকারি সংস্থা করোনা মোকাবিলায় কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সরকারি ও বেসরকারি সংস্থা মিলিতভাবে করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশা ব্যঞ্জক বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন ও ওয়ালটনের মেডিকেল সামগ্রী প্রদানের মত কার্যক্রমের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে।বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন ও ওয়ালটনের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রায় সাড়ে ৭০০ পিপিই প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।শনিবার দুপুরে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান ও ওয়ালটনের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে পিপিইসমূহ হস্তান্তর করেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ফরেন সার্ভিস ডে। আজ থেকে ৪৯ বছর আগে মুজিবনগরে প্রথম বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পরের দিন কলকাতার ডেপুটি হাই কমিশনার আলী হোসেনের নেতৃত্বে ৬৫ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারী পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা স্থাপন করেন। আমি বিশ্বাস করি আমরা বিজয়ের জাতি। আমরা যখন সারা দেশবাসী এক হয়েছি, আমরা ৭১ সালে যেভাবে দেশকে মুক্ত করতে পেরেছিলাম, সেভাবে এদেশ থেকে করোনামুক্ত করতে সক্ষম হবো। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ, শহীদ শামসুদ্দীন হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন ও বক্ষব্যাধী হাসপাতালে এ পিপিইসমূহ প্রদান করা হবে। পিপিই মধ্যে কেএন-৯৫ মাস্ক, ক্যাটেগরি-৩ টাইরয়েড স্যুট, সার্জিকাল গ্লাভস, গগজ, স্যু কাভার ইত্যাদি অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে কিছু পৃথক হেডশিল ও হেড গিয়ার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat