ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-১৮
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিরাপত্তা পরিষদের ভিডিও সম্মেলনের ব্যাপারে ম্যাক্রোঁ ও পুতিনের মধ্যে আলোচনা

করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী লড়াই অব্যাহত থাকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ভিডিও সম্মেলন আয়োজনের বিষয় নিয়ে ফ্রান্স ও রাশিয়ার প্রেসিডেন্ট আলোচনা করেছেন। শুক্রবার ক্রেমলিন একথা জানায়। খবর এএফপি’র।
মহামারি করোনাভাইরাসে ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারানোয় ভøাদিমির পুতিন ব্রিটেন, চীন, ফ্রান্স,রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের বারবার আলোচনার পরামর্শ দিয়েছেন।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, টেলিফোনে পুতিন ও ইমানুয়েল ম্যাক্রোঁ এ ধরণের ভিডিও কনফারেন্সের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য দেশের নেতাদের মধ্যে একটি কার্যকরী বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে আরো বলা হয়, মহামারি করোনাভাইরাস চলাকালে ফ্রান্সের নাগরিকদের দেশে ফেরত পাঠাতে রাশিয়ার সহায়তার জন্য ম্যাক্রোঁ ধন্যবাদ জানান।
এদিকে দুই নেতা টেলিফোনে কথা বলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্মেলনের প্রস্ততি বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সাথে আন্তরিকভাবে আলোচনা করতে সম্মত হয়েছেন।
গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া রোধের প্রচেষ্টায় সহযোগিতা করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat