ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-১৫
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রমজান উপলক্ষে দেশব্যাপী ৪শ’টি স্থানে টিসিবি’র পণ্য বিক্রয় করা হচ্ছে

পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র ন্যায্য মূল্যের তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ সারাদেশের ৪শ’টি স্থাপনে বিক্রয় করা হচ্ছে।
প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টিসিবির’র এ সকল পণ্য বিক্রয় ও তদারকির সাথে সংশ্লিষ্ট এবং ক্রেতা সাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ঢাকা শহরের ৯০টি স্থানে, চট্রগ্রামে ৩০টি স্থানসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োজিত ডিলারদের মাধ্যমে টিসিবি’র পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় জোরদার করা হয়েছে।
টিসিবির’র পণ্য বিক্রয় নিয়ে যে কোন অনিয়ম করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য বিক্রয়ে কোন ধরনের অনিয়মের সাথে কেউ জড়িত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat