ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-১৩
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাশত করা হবে না : বেনজীর আহমেদ

র‌্যাপিড একশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিদায়ী মহাপরিচালক (ডিজি) ও নতুন আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, করোনা সঙ্কটের সময় ত্রাণ নিয়ে যারা নয়-ছয় করছেন তাদেরকে কোন অবস্থায় বরদাশত করা হবে না।
তাদের হুঁশিয়ারি দিয়ে বেনজীর আহমেদ বলেন, ত্রাণ নিযে কাউকে কোনো ধরনের নয়-ছয় করতে দেব না। ধরতে পারলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
আজ সোমবার দুপুরে র‌্যাব থেকে বিদায়ের প্রাক্কালে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে পুলিশ প্রধান বেনজীর আহমেদ এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ব্যক্তি সচেতনতা, পারিবারিক ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, কেউ কেউ এক সের চাল দিতে গিয়ে ২০ জন মানুষকে একত্রিত করে। যাদের সাহায্যের প্রয়োজন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সাহায্য দিয়ে আসা যায়। এতে শৃঙ্খলা থাকে। লোকসমাগম করার তো দরকার নাই।
সবাইকে উদ্দেশ্য করে ডিজি বলেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বের হবেন না। এই পরিস্থিতিতে ঘরের বাইরে যাওয়ার চিন্তাও করবেন না। এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ব্যক্তি সচেতনতা, পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতার, কোনো বিকল্প নেই।
বনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ত্রাণের অব্যবস্থাপনার ব্যাপারে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। ত্রাণ কিংবা ভিজিপির চাল নিয়ে নয়-ছয় ধরতে পারলে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat