ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-১১
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮, মারা গেছেন ৩ জন

করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২ জনে।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসময় যুক্ত হন অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ ও বাসা থেকে যুক্ত হয়ে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য উপস্থাপন করেন।
বুলেটিনে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মোট ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে মারা গেছেন আরও ৩ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০। নতুন ৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে হয়েছেন ৩৬ জন।
তিনি বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৮ জন ও নারী ১০ জন। এদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ঢাকায় ১৪ জন এবং দ্বিতীয় সর্বোচ্চ নারায়ণগঞ্জে ৮ জন। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৫ জন।

বিস্তাারিত আসছে—

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat