ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-১০
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৭৯৯, তবে হাসপাতালে ভর্তির সংখ্যা হ্রাস

আমেরিকায় করোনাভাইরাস মহামারির কেন্দ্রস্থল নিউইয়র্কে বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৭৯৯ জনের মৃত্যু হয়েছে। তবে গভর্নর এন্ড্রু কোমো বলেছেন, হাসপাতালে রোগীর সংখ্যা কমে আসা অব্যাহত রয়েছে।
কোমো বলেন, গত ২৪ ঘন্টায় ৭৯৯ জন মারা গেছেন, বুধবার এই সংখ্যা ছিল ৭৭৯ জন। সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপ গ্রহণের ফলে করোনা সংক্রমণের বিস্তার হ্রাস পাচ্ছে। কোমো সাংবাদিকদের বলেন, ‘রাতে ২০০ জন হাসপাতালে নিয়ে আসা হয়েছে, রাতে হাসপাতালে রোগী নিয়ে আসার পদক্ষেপ গ্রহনের পরে এই সংখ্যা সবচেয়ে কম। ইনটেনসিভ কেয়ারে রোগী ভর্তির সংখ্যাও কম।’
জনস হপকিনস ইউনিভার্সিটির হিসাবে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৬,১০০ জন এবং আক্রান্তের সংখ্যা ৪৫০,০০০ জন ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা মহামারির কেন্দ্রস্থল নিউইয়র্কে সবচেয়ে বেশী লোকের মৃত্যু হয়েছে, দেশটিতে মোট মৃত্যুর সংখ্যার প্রায় অর্ধেকই নিউইয়র্কে মারা গেছে।
করোনা সংক্রমণ পুনরায় বৃদ্ধি রোধে নিউইয়র্কের মেয়র রাজ্যব্যাপী স্কুল এবং জরুরি নয় এমন ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান বন্ধের সময় সীমা ২৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat