ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-০৯
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস পরিস্থিতিতে ঐক্যের আহ্বান জানালেন জাতিসংঘ প্রধান

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার, সমালোচনার নয় ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করার পর বুধবার গুতেরেস এ কথা বলেন।
এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আগে মহামারি মোকাবেলার কাজ শেষ করি। এরপর পেছনের দিকে তাকানোর সময় পাওয়া যাবে। কিন্তু এখন সে সময় নয়।
তিনি জোর দিয়ে বলেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। ভাইরাস মোকাবেলায় এখন সময় এক যোগে কাজ করার।
করোনা মোকাবেলায় ট্রাম্পের নিজের উদ্যোগ যেখানে সমালোচিত সেখানে মঙ্গলবার তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা দেরিতে সাড়া দিয়েছে। তারা আরো আগেই সাড়া দিতে পারতো।
গুতেরেস বলেন, করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সামনের কাতারেই আছে। সংস্থাটি সদস্য দেশগুলোকে সহ্য়াতা দিচ্ছে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ তাদের নির্দেশনা, প্রশিক্ষণ, সরঞ্জাম ও জীবনরক্ষাকারী গঠনমূলক সেবা দিয়ে যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়সিস বুধবার মহামারি নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat