ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-০৬
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস মোকাবেলায় জর্ডানে ড্রোন ব্যবহার

জর্ডান মহামারি করোনাভাইরাস মোকাবেলায় রোববার থেকে ড্রোন কাজে লাগানো শুরু করেছে। মধ্যপ্রাচ্যে সর্বশেষ ড্রোন প্রযুক্তি কাজে লাগানো এ দেশ কারফিউ কার্যকর, জনস্বাস্থ্য বার্তা সরবরাহ এবং এমনকি দেশের জনগণের শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণের ক্ষেত্রে এ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। খবর এএফপি’র।
জর্ডানে করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু ও ৩২৩ জনের আক্রান্তের কথা জানা গেছে। তারা আরো জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাস মোকাবেলায় দেশব্যাপী জারি করা কারফিউ লঙ্ঘন করায় কমপক্ষে ১ হাজার ৬শ’ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে জর্ডান কারফিউ জারি করে।
শনিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য প্রতিমন্ত্রী আমজাদ আল-আদল বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কারফিউ বাস্তবায়ন নিশ্চিত করছে।
প্রতিবেশী দেশ ইসরাইল কর্তৃপক্ষও করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে।
ইসরাইল পুলিশ রোববার জানায়, দেশের উত্তরাঞ্চলের উপকূলীয় নগরী নাহারিয়া সমুদ্র সৈকত এলাকায় টহল দেয়া এবং জনগনের চলাচলে কড়াকড়ি আরোপে ড্রোন ব্যবহার করছে।
পুলিশের মূখপাত্র জানান, ইসরাইলের আরো অনেক এলাকাতেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ভাইরাস মোকাবেলার কাজে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে আসছে।
তেল-সমৃদ্ধ উপসাগরীয় এ দেশের অনেক রাজ্য কোভিড-১৯ ভাইরাস রোধের লড়াইয়ে ড্রোন ব্যবহার করতে দেখা যায়।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ব্যপকভাবে লকডাউন ঘোষণা করা দেশ কুয়েতও তাদের দেশের জনগনকে ঘরে থাকার ব্যপারে সচেতন করতে বার্তা প্রচার কাজে মার্চের মাঝামাঝি সময়ে ড্রোন ব্যবহার করে।
মার্চের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাত তাদের দেশের জনগনকে ঘরে থাকার ব্যপারে সচেতন করতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে। দুবাই পুলিশকেও একই ধরণের পদক্ষেপ নিতে দেখা যায়।
মার্চের শেষের দিকে রাষ্ট্র পরিচালিত সৌদি বার্তা সংস্থা জানায়, দেশটির বিভিন্ন পৌরসভা কর্তৃপক্ষ লোকজনের শরীরের তাপমাত্রা মাপতে ড্রোন ব্যবহার করে।
ওমান তাদের রাজধানী মাস্কটে বিভিন্ন জনসমাগমস্থলে লোকজনের ভীড় কমাতে ড্রোন ব্যবহার করে।
কাতার বৃহস্পতিবার জানায়, তারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালাতে ড্রোন প্রযুক্তির সাহায্য নেয়।
কাতারে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু এবং ১ হাজার ৩২৫ জন আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat