ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-০৫
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে : ১৪ দল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৫ প্যাকেজের প্রণোদনা দ্রুত বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে মনে করেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
আজ রোববার আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সম্ভব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ টি প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রনোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। যা জিডিপির ২.৫ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৫ প্যাকেজের প্রনোদণা দ্রুত বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে।’
সঠিক সময়ে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বলেন, দুর্যোগময় এই সময়ে আশা জাগা নিয়ে প্যাকেজ ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী। এখন প্রয়োজন এটি দ্রুত বাস্তবায়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে আমরা আশা প্রকাশ করছি।
করোনা ভাইরাস সংক্রমন রোধে উদ্বুত পরিস্থিতি দেশের অর্থনীতির উপর কিছু টা প্রভাব ফেলবে। তবে করোনার প্রভাবে অর্থনীতি যেন ক্ষতিগ্রস্থ না হয়, সেই লক্ষ্যে প্রধধানমন্ত্রী যুগান্তকারী ও বাস্তবসম্মত প্রনোদনা প্যাকেজ ঘোষনা করেছেন। তা দ্রুত বাস্তবায়িত হলে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে বলেও মনে করেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat