ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-০৪
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভাসান চরে জেলেদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ নৌবাহিনীর

 করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় নৌবাহিনী আজ শনিবার ভাসান চরের স্থানীয় দরিদ্র জেলে, রাখাল ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
ভাসান চরের প্রায় শতাধিক শ্রমজীবী মানুষ, স্থানীয় দরিদ্র জেলে ও রাখালদের মধ্যে চাল, ডাল, চিড়া, তেল, গুড়, চিনি এবং মিনারেল ওয়াটারসহ বিভিন্ন ত্রানসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় নৌবাহিনীর সদস্যরা করোনা মোকাবেলায় নানাবিধ সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এছাড়াও করোনার প্রকোপ থেকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে গত ২৪ মার্চ হতে ভাসান চরকে লক ডাউন করা হয়।
পাশাপাশি ভাসান চরের অভ্যন্তরীন সুরক্ষা বজায় রাখার জন্য নৌবাহিনীর সদস্যরা প্রকল্পের কাজে নিয়োজিত প্রকৌশলী, শ্রমজীবী মানুষ এবং স্থানীয় জেলে ও রাখালদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। জনসমাগম পরিহার করে সকলের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখতেও নির্দেশনা দেয়া হয়।
এছাড়াও নৌবাহিনীর পক্ষ হতে ভাসান চরে অবস্থানরত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat