ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-০৪
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উদ্ভুত পরিস্থিতির কারণে আদালতের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশনা জারি

করোনাভাইরাস রোগ (কোভিড-১৯)-এর সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতিকে সংকটময় বিবেচনা করে আদালতের জন্য আজ নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ বাসস’কে জানান, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী এবং আপিল বিভাগের বিচারপতিবৃন্দ দেশের করোনাভাইরাস জনিত পরিস্থিতি বিষয় নিয়ে আলোচনা করেন। সভাশেষে সুপ্রিম কোর্ট থেকে আজ নির্দেশনা জারি করা হয়েছে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত এ নির্দেশনা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৯ এপ্রিল পর্যন্ত সকল আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে (১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটিও এর সাথে সংযুক্ত)। করোনাভাইরাস রোগ ( কোভিড-১৯) এর সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিকে সংকটময় সময় বিবেচনা করত: ইতোমধ্যে যে সকল ফৌজদারী মামলায় আসামীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে কোন মামলায় উচ্চ আদালত হতে অধঃস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যে সকল দেওয়ানী মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থিতাবস্থা আদেশ প্রদান করা হয়েছে সে সকল আদেশের কার্যকারিতা আদালত খোলার তারিখ হতে দুই সপ্তাহ পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গন্য হবে।’
‘সকল বিশেষ আইনের আওতাধীন মামলার আদেশ বা রায়ের বিরুদ্ধে সুপ্রীমকোর্টসহ সকল আপিল আদালত খোলার তারিখে আপিল দায়ের করতে হবে। এক্ষেত্রে রায়ের সহি মোহর নকল না থাকলে উহা ব্যতীতই আপিল দায়ের করা যাবে। তবে আপিল শুনানির পূর্বে সহি মোহর নকল অবশ্যই দাখিল করতে হবে।’
উল্লেখ্য দেশে জেলা পর্যায়ে প্রত্যেক চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও মেট্রোপলিটন এলাকায়
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জরুরি প্রয়োজনে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট কর্তব্যরত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat