ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-০৩
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে ভাইরাসে ১,১৬৯ জনের মৃত্যুর রেকর্ড, বিশ্বব্যাপী একদিনে এ সংখ্যা সর্বোচ্চ : জনস হপকিন্স

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে ১ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী এ মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে যেকোন দেশে একদিনের মৃত্যুর ক্ষেত্রে এ সংখ্যা সর্বোচ্চ। বৃহস্পতিবার জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।
এরআগে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ইতালির। গত ২৭ মার্চ দেশটিতে এ মহামারি ভাইরাসে ৯৬৯ জনের মৃত্যু হয়।
এ বৈশ্বিক মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৫ হাজার ৯২৬ জনের প্রাণহানি ঘটেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর ক্ষেত্রে বর্তমানে ইতালিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে ১৩ হাজার ৯১৫ জন প্রাণ হারিয়েছে। এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে করোনাভইরাসে ১০ হাজার ৩ জন মারা গেছে।
জনস হপকিন্স জানায়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৩০ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে সরকারি হিসাব অনুযায়ী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৪৩ হাজারে দাঁড়ালো।
নিউইয়র্ক সিটি স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তিকেন্দ্র এ নগরীতে করোনাভাইরাসে প্রায় ৫০ হাজার আক্রান্ত ও ১ হাজার ৫শ’ জনের বেশি মারা গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা এখন প্রতিদিন লক্ষাধিক মানুষের করোনাভাইরাস পরীক্ষা করছি। এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি।
যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষ মারা যেতে পারে বলে হোয়াইট হাউস ধারণা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat