ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-০১
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ৩০০ জাপানি নাগরিক টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বে

কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে এখানে আটকা পড়া ৩ শতাধিক জাপানি নাগরিক আগামীকাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন আজ সামাজিক গণমাধ্যমে সংবাদিকদের জানান, জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল সকাল ১০টায় জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।
বিমান সূত্র জানায়, এখানকার জাপানি দূতাবাস বাংলাদেশ সরকারের মাধ্যমে বিমানটি ভাড়া করার অনুমোদন নিয়েছে।
এছাড়া, গত সোমবার ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে করে এখান থেকে তাদের দেশে চলে গেছে। এর আগে, ২২৫ জন মালয়েশিয়ান এবং ১৩৯ জন ভুটানের নাগরিক তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী চার্টার্ড বিমানের মাধ্যমে ঢাকা ছেড়ে গেছেন।
প্রাণঘাতি ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিয়মিত বিমান যোগাযোগ বিশ্বব্যাপী প্রায় স্থগিত হওয়ায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat