ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-০১
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
এ ছাড়া নতুন করে এ রোগে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।
গত ২৪ ঘন্টায় আরও ১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাখালীর জীবাণুবিদ ডা. খন্দকার মাহবুবা জামিল উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় ১৫৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। সর্বমোট ১ হাজার ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫৪ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন ৩ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই ৫৪ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ১ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৬। গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন না থাকায় তারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। মোট সুস্থ হয়েছেন ২৬ জন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।’
মালেক বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার জনগণকে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করলেও অনেকে এ নির্দেশনা মানছেন না। রাজধানীসহ সারাদেশে অনেকেই রাস্তায় বের হচ্ছেন, বাজারে ঘোরাফেরা করছেন ও চায়ের স্টলে আড্ডা দিচ্ছেন। বিশেষ করে ঢাকা থেকে যারা গেছেন তারাই ঘোরা-ফেরা বেশি করছেন। দেশকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’
রাজধানীসহ সারাদেশে করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরির সংখ্যা বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই না কেউ পরীক্ষার বাইরে থাকুক। কারও মধ্যে করোনার উপসর্গ থাকলে নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন।’
ডা. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় আইসোলেশনে গেছেন ৯ জন । বর্তমানে আইসোলেশনে আছেন ৭৩ জন। এ পর্যন্ত আইসলেশনে আছে ২৯৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat