ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-২৯
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্রুত চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ

 রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার থেকে করোনা ভাইরাসের চিকিৎসা সহায়ক সরঞ্জাম দেশব্যাপী সিভিল সার্জন কার্যালয়ে অতি দ্রুততার সাথে পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ।
সম্পূর্ণ বিনা মাশুলে পিপিই, কিডস এবং গণসচেতনতা মূলক লিফলেটসহ এসব চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর নির্দেশে দেশের ডাক বিভাগ শনিবার থেকে এই কর্মসূচি গ্রহণ করেছে।
দেশের ৬৪টি জেলায় সিভিল সার্জন কার্যালয়ে ডাক বিভাগের ৬০টি কাভার্ড ভ্যান গাড়ী দিয়ে এই সব চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে ডাক বিভাগ সিভিল সার্জন কার্যালয়ে করোনা চিকিৎসা সহায়ক সরঞ্জাম হস্তান্তর করছে।
মন্ত্রী এ ব্যাপারে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্রকে সার্বিক তদারকি করে করোনা সংক্রান্ত জরুরি সামগ্রী দ্রুততার সাথে পৌঁছানোর বিষয়টি মনিটরিং করার নির্দেশ দিয়েছেন। মহাপরিচালক দ্রুততার সাথে এই সব সামগ্রী পৌঁছানোর বিষয়টি মনিটর করছেন।
এছাড়াও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে ইন্টারনেট ও টেলিফোন সেবাকে জরুরি সেবার অর্ন্তভুক্ত করে গত ২৪ মার্চ সরকারি আদেশ জারি করা হয়। এরই ধারাবাহিকতায় বৈশ্বিক এই দুর্যোগের সময়েও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ ইন্টারনেট ও টেলিকম সেবায় নিয়োজিত সার্ভিসসমূহ বিশেষ করে টেলিটক ও বিটিসিএল কর্মচারি কর্মকর্তারা দেশে নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সার্বক্ষণিকভাবে এই সব কাজ তদারকি করছেন। তিনি নেটওয়ার্ক সচল রাখাসহ ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটের বর্ধিত চাহিদা মেটাতে সদা তৎপর থাকতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat