ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-২৯
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদ টিভিতে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয় ভিত্তিক ক্লাস শুরু

‘আমার ঘরে আমার স্কুল’ নামে সংসদ বাংলাদেশ টেলিভিশনে শ্রেণি ভিত্তিক ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার প্রথম দিনে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বিভিন্ন বিষয়ের ৮টি ক্লাস করানো হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এসব ক্লাস। শিক্ষার্থীদের সুবিধার জন্য দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাসগুলো পুনঃপ্রচার করা হবে।
এর আগে শনিবার ‘আমার ঘরে আমার স্কুল’ এই শিরোনামে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে নবম) শিক্ষার্থীদের জন্য টেলিভিশনের ক্লাসগুলোর সময়সূচি প্রকাশ করা হয়। করোনাভাইরাসের কারণে ছুটির সময়ের ঘাটতি পূরণে আগামী ২ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোম ওয়ার্ক (বাসার কাজ) দেয়া হয়েছে। পরদিন তা টেলিভিশনের পর্দায় সঠিক উত্তরগুলো দেখানো হবে।
রুটিন অনুযায়ী, রোববার প্রথম দিন ষষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয়ের শ্রেণি ক্লাস সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত, বিজ্ঞান বিষয়ের শ্রেণি সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হয়েছে।
এছাড়াও সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচায় বিষয়ের শ্রেণি পাঠদান সকাল ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বিজ্ঞান বিষয়ের শ্রেণি পাঠদান চলে সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
অষ্টম শ্রেণির গণিত বিষয়ের শ্রেণি ক্লাস সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। আর ইংরেজি বিষয়ের শ্রেণি ক্লাস ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণি ক্লাস ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। আর গণিত বিষয়ের শ্রেণি কার্যক্রম সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রচার করা হয়।
সিলেবাস অনুযায়ী দ্বিতীয় দিন আগামীকাল ৩০ মার্চ সোমবার ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ২৫ থেকে ৯টা পর্যন্ত।
সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বিজ্ঞান বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।
সিলেবাস অনুযায়ী প্রতিদিন টেলিভিশনে শিক্ষকদের রেকডিং ক্লাসগুলো প্রচার করা হবে।
এদিকে ১০ম শ্রেণির বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নিতে আগ্রহী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষকদের নামের তালিকা আগামীকাল ৩০ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশনা দিয়েছে মাউশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat